যেসব নিখোঁজ বিমান ঘিরে আজও রহস্য

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২২, ১৪:৩৮আপডেট : ৩০ মে ২০২২, ০৯:৪৮

সড়ক অথবা নৌপথের তুলনায় বিমান ভ্রমণ অনেকটাই রোমাঞ্চকর। এমন ভ্রমণে আবার ভীতির কারণও রয়েছে। ইতিহাসের অনেক যাত্রীবাহী বিমান আজও নিখোঁজ। বিমান দুর্ঘটনার এমন কিছু ইতিহাস আছে, যেখানে যাত্রীসহ পুরো বিমানই নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত জানা যায়নি কী ঘটেছিল সেই বিমান আর যাত্রীদের ভাগ্যে। জেনে নেওয়া যাক, বিশ্বে বিমান নিখোঁজের কিছু ঘটনা।

ফ্লাইট ১৯

৭৬ বছর আগে দুই ডানায় উড়াল দেয় ফ্লাইট ১৯ এর পাঁচটি বিমান। অনুশীলন করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানগুলো ফ্লোরিডার নেভাল এয়ার স্টেশন ফোর্ট লডেরডেল থেকে যাত্রা শুরু করেছিল ১৯৪৫ সালের ৫ ডিসেম্বর। ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। একাধিক বিমান ও জাহাজকে সংকেতও পাঠানো হয়। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গলে পৌঁছানোর পরপরই ১৪ বৈমানিকসহ বিমানও নিখোঁজ হয়ে যায়। অবাক ঘটনা হলো, উদ্ধারে যাওয়া বিবিএম-৫ বিমানটিও নিখোঁজ। এ  নিয়ে পরবর্তীতে কয়েকবার তদন্ত হলেও আজও রহস্যেঘেরা।

এয়ার ফ্রান্স ফ্লাইট- ০৭২

১৯৪৮ সালের ৩১ জুলাই। ফ্রান্সের ফোর্ড ডি ফ্রান্স থেকে ৪০ যাত্রী ও ১২ জন ক্রু উড়াল দেয় এয়ার ফ্রান্সের ফ্লাইট ০৭২। পশ্চিম আফ্রিকার পোর্ট অ্যাটিনে বিমানটি পৌঁছানোর কথা ছিল। কিন্তু নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই বিমানটিরও। নিখোঁজের দু'দিন পর ৩ আগস্ট ফরাসি আবহাওয়া জাহাজ লিভার জানায়, তারা বিমানের কিছু ধ্বংসাবশেষ পায়। কিন্তু এর প্রমাণ মেলেনি।

আরও পড়ুন: ২২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ নিখোঁজ

ডগলাস সি-১২৪ ফ্লাইট

১৯৫১ সালের ২৩ মার্চ ৫৩ যাত্রী নিয়ে নিউ মেক্সিকো থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ডাগলাস সি-১২৪ গ্লোবমাস্টার-টু নামের একটি বিমান। আটলান্টিক মহাসাগরের উপরে হঠাৎ আগুন ধরে যায়। কোনও মতে সমুদ্রের উপরেই অবতরণ করাতে বাধ্য হন পাইলট। সাগরে যাত্রীদেরকে ভেলায় দেখতে পায় মার্কিন বিমান বাহিনীর বি-৫০ বিমান। কিন্তু জ্বালানি ফুরিয়ে আসায় ফিরে যায় বিমানটি। পরেরদিন উদ্ধারে গিয়ে ৫৩ জন যাত্রী এবং বিমানের হদিস পাওয়া যায়নি। অনেক তল্লাশির পরও খোঁজও মেলেনি। 

মালয়েশিয়া এয়ারলাইন বোয়িং ৭৭৭

বিমান নিখোঁজের মধ্যে অন্যতম একটি ঘটনা মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ এর ফ্লাইট ৩৭০। ২০১৪ সালের ৮ই মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। মাঝ পথেই ২২৭ জন যাত্রী ও ১২ ক্রুসহ নিখোঁজ হয়। দীর্ঘ অভিযান চালিয়েও কোনও খোঁজ মেলেনি।

ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২

২০১৬ সালের ২২ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে চেন্নাইয়ের তাম্বারাম এয়ার ফোর্স স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল ভারতীয় বিমান বাহিনীর আন-৩২ বিমানটি। বঙ্গোপসাগরের উপরে থাকা অবস্থায় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ৬ ক্রুসহ ২৩ জন সামরিক সদস্যসহ মোট ২৯ আরোহী ছিলেন।  অনেক তল্লাশির পরও সন্ধান না পাওয়ায় সব আরোহীকে মৃত ঘোষণা করা হয়।

৯ এনএইটি

২০২২ এর (২৯ মে) মাঝ আকাশে চার ভারতীয়সহ ২২ আরোহী নিয়ে নেপালের একটি বিমান নিখোঁজ। এতে ১৯ যাত্রীসহ তিনজন ক্রু ছিলেন। এর যাত্রী ও ক্রুদের ভাগ্যে কী ঘটেছে, তা অনুসন্ধানে নেমেছে কর্তৃপক্ষ।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক