২২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ নিখোঁজ

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২২, ১২:৩৬আপডেট : ২৯ মে ২০২২, ১৩:১৪

মাঝ আকাশে চার ভারতীয়সহ ২২ আরোহী নিয়ে নেপালের একটি বিমান নিখোঁজ। এতে ১৯ যাত্রীসহ তিনজন ক্রু ছিলেন। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, পোখরা থেকে জমসোমগামী বিমানটিতে মোট ২২ জন ছিলেন। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি টেক অফ করে। কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের। সূত্র জানায়, নিখোঁজ বিমানটি ছিল তারা এয়ারের ৯ এনএইটি টুইন-ইঞ্জিনের।

নেপালের সরকারি কর্মকর্তা নেত্র প্রসাদ শর্মা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, বিমানটি মুস্তাং জেলার জমসোমর আকাশে দেখা যায়। পরে ধৌলাগিরি পর্বতের দিকে অবস্থানের পর যোগাযোগ করা যায়নি।

ছোট উড়োজাহাজটিতে চার ভারতীয়সহ জাপানের তিন নাগরিক ছিলেন। বাকিরা নেপালের নাগরিক বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। উদ্ধারকাজে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। মুসতাং ও পোখরাতে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

নেপালে এর আগেও বড় ধরনের বিমান দুর্ঘটনার ঘটেছে। পরিবর্তনশীল আবহাওয়া এবং উঁচু পাহাড়ের কারণে প্রায় সময় ঝুঁকিতে পড়ে উড়োজাহাজ।

/এলকে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি