পেলোসির পর তাইওয়ানে আরও একদল মার্কিন আইনপ্রণেতা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ১৯:০৮আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৯:০৮

তাইওয়ান সফরে যাচ্ছেন মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল। অঞ্চলটির সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে রবিবার ও সোমবার তাদের সেখানে যাওয়ার কথা রয়েছে। রবিবার তাইওয়ানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো দূতাবাসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের ১২ দিনের মাথায় সেখানে এ সফরে যাচ্ছেন তারা।

যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো দূতাবাস জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সফরের অংশ হিসেবেই তাইওয়ান যাচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা। সফরে মার্কিন-তাইওয়ান সম্পর্ক এবং বৈশ্বিক সরবরাহ চেইনসহ বিভিন্ন বিষয় নিয়ে অঞ্চলটির নেতাদের সঙ্গে কথা বলবেন তারা।

এর আগে চীনের ‘উসকানিমূলক’ আচরণের প্রতিক্রিয়ায় তাইওয়ানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে নতুন একটি বাণিজ্য পরিকল্পনা উন্মোচন করা হবে।

কার্ট ক্যাম্পবেল বলেন, পেলোসির তাইওয়ান সফর ওয়াশিংটনের বিদ্যমান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ইস্যুতে বেইজিংয়ের বিরুদ্ধে অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখানোর অভিযোগ করেন তিনি। বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন, বেইজিং এই অজুহাত ব্যবহার করে তাইওয়ানের ওপর তীব্র চাপ তৈরির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়েছে। তাদের কর্মকাণ্ড উসকানিমূলক ও নজিরবিহীন।

চীনের আচরণ তাইওয়ান প্রণালীজুড়ে এবং বিস্তৃত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলবে বলেও মন্তব্য করেন বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী