উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি জাতিসংঘের

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৪
image

 উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়ে শিগগির দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি জাতিসংঘের

উত্তর কোরিয়া কর্তৃপক্ষের বরাতে সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মহাকাশের কক্ষপথে উপগ্রহ স্থাপনের জন্য তারা রকেট নিক্ষেপ করেছে। তবে বিরোধীরা বলছেন, আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি পরীক্ষাই দেশটির আসল উদ্দেশ্য।

বরিবার(৭ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়া দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে। রকেটটি স্যাটেলাইট বা উপগ্রহবাহী বলে দাবি করে উত্তর কোরিয়া। সম্প্রতি মহাকাশে পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষপণে জাতিসংঘকে অবহিত করে দেশটি। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা মনে করে অনেক রাষ্ট্রই এর বিরোধিতা করে। প্রাথমিকভাবে ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে রকেট উৎক্ষেপণের সময় নির্ধারণ করে উত্তর কোরিয়া। পরবর্তী সময়ে ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি নতুন সময় নির্ধারণ করা হয়। এরআগে গত মাসে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করে উত্তর কোরিয়া। তবে জাতিসংঘসহ কয়েকটি রাষ্ট্র এমন দাবির বিষয়ে সংশয় প্রকাশ করে।

রকেট উৎক্ষেপণের ঘোষণা

এই ঘটনার প্রেক্ষাপটে রুদ্ধদ্বার বৈঠকের পর নিরাপত্তা পরিষদ জানিয়েছে, উত্তর কোরিয়া চরম আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার জানান, পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করবে ওয়াশিংটন। তিনি বলেন, ‘আমরা কড়া পদক্ষেপ নেব।’

উত্তর কোরিয়ার নিক্ষেপ করা দূরপাল্লার রকেট

একই কথা বলেন জাতিসংঘে জাপানের দূত মোতোহিদে ইয়োশিকাওয়া। তিনি বলেন, ‘বিদ্যমান নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা যায়নি।’ নতুন নিষেধাজ্ঞা আরো জোরদার হবে বলে তিনি জানান। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে