চার্লসকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করলো অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০

রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। রবিবার দেশ দুটির রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নিউ জিল্যান্ডের চার্লসকে রাজা হিসেবে ঘোষণার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ওয়েলিংটনে পার্লামেন্টে থেকে। সেখানে প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন বলেছেন, এই অনুষ্ঠানে রানির ছেলে ‘মহামান্য রাজা তৃতীয় চার্লস’কে আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করা হলো।

আরডার্ন বলেছেন, রানির মৃত্যুতে নিউ জিল্যান্ড পরিবর্তনের যুগে প্রবেশ করলো। এই সম্পর্ককে আমাদের জনগণ খুব গুরুত্ব দেয়। কোনও সন্দেহ নেই এটি আরও গভীর হবে।

অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজত্বের প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড হার্লি ক্যানবেরাতে পার্লামেন্ট হাউজে চার্লসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছেন। ২১ টি গান স্যালুটের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

ব্রিটিশ রাজা ইংল্যান্ডের বাইরে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান। যদিও এই দায়িত্ব মূলত আনুষ্ঠানিক।

এর আগে শনিবার কানাডার রাজধানী অটোয়ায় গভর্নর জেনারেলের সরকারি বাসভবনে এক  অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম