‘গরুর মাংসের লোভ সামলাতে না পারলে হরিয়ানায় আসার দরকার নেই’

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৪
image

হরিয়ানায় গরুর মাংস বিতর্ক যারা গরুর মাংস না খেয়ে থাকতে পারবে না তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্যে না যাওয়ার পরামর্শ দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। তার দাবি, যেসব দেশের খাদ্যাভাসের সঙ্গে নিজেদের খাদ্যাভ্যাস মেলে না সেসব দেশে ভারতীয়রা সফর করেন না। হরিয়ানায় কঠোর গরু সুরক্ষা আইন জারি আছে উল্লেখ করে মঙ্গলবার এইসব মন্তব্য করেন তিনি।
হরিয়ানা রাজ্যে আগত বিদেশিদের গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে বিশেষ অনুমতি দেওয়া হবে কিনা সে ব্যাপারে মঙ্গলবার সাংবাদিকরা অনিলের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘কিছু কিছু দেশ আছে যেখানে আমরা যাই না, কারণ তাদের খাবার ও পানীয়ের ধরন আমাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ঠিক তেমনি যেসব মানুষ গরুর মাংস না খেয়ে থাকতে পারেন না, তাদের হরিয়ানায় আসার প্রয়োজন নেই।’
গরুর মাংস নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারের অবস্থানের কথা তুলে ধরতে গিয়ে অনিল জানান, রাজ্যে আগত বিদেশিদের জন্য গরুর মাংস খাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে খাত্তার বিদেশিদের জন্য গরুর মাংস খাওয়ার ওপর কড়াকড়ি শিথিল করতে চান বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো।

গত নভেম্বরে গরু সুরক্ষা আইন জোরালো করে হরিয়ানা সরকার। আইনের আওতায়, গরু পাচার, গোহত্যা এবং গোমাংস ভক্ষণে নিষেধাজ্ঞা জারি করা হয়। গরু হত্যার দায়ে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত সাজার বিধান জারি হয়। সূত্র: পিটিআই

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম