আফগানিস্তানের সংঘাতে এক বছরে হতাহত ১১ হাজারেরও বেশি

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৯
image

২০১৫ সালে আফগান সংঘাতে নিহতদের ২৫ শতাংশই শিশু ২০১৫ সালে আফগানিস্তানের সহিংসতায় ১১ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক হতাহতের শিকার হয়েছেন। ১৪ বছর আগে মার্কিন নেতৃত্বাধীন অভিযান শুরুর পর থেকে এটিই বছরে সবচেয়ে বেশি সংখ্যক হতাহতের ঘটনা। রবিবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে নতুন এ প্রাণহানির সংখ্যা জানানো হয়।
জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সরকারি বাহিনী ও সশস্ত্র সংগঠনগুলোর মধ্যকার সহিংসতায় ২০১৫ সালে ৩,৫৪৫ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭,৪৫৭ জন। আর হতাহতের এ সংখ্যা ২০১৪ সালে হতাহতের সংখ্যা থেকে ৪ শতাংশ বেশি।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে প্রতি ৪ জনে একজন শিশু এবং প্রতি ১০ জনে একজন নারী।
আফগানিস্তানে সহিংসতায় হতাহতের এ সংখ্যাকে ‘অগ্রহণযোগ্য’ ঘটনা বলে উল্লেখ করেছেন আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত নিকোলাস হেইসাম। তিনি বলেন, ‘আফগানিস্তানের মানুষকে যারা কষ্ট দিচ্ছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ২০১৬ সালে দেশটির জনগণের সুরক্ষার ব্যবস্থা নেন এবং হত্যাকাণ্ড বন্ধ করেন।  
প্রতিবেদনে বেশিরভাগ ক্ষয়ক্ষতির জন্য সরকারবিরোধী কর্মকাণ্ডকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, ৬২ শতাংশ প্রাণহানির জন্য সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দায়ী। আর ১৭ শতাংশের প্রাণহানি হয়েছে আফগানিস্তানের সরকার সমর্থক বাহিনীর হামলায়।  

তালেবানসহ অন্য সশস্ত্র সংগঠনগুলো সরকারি স্থাপনার ওপর হামলা বাড়িয়ে দেওয়ায় আফগানিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি হুমকিতে আছেন বলে সতর্ক করেছে জাতিসংঘ।

২০০৯ সাল থেকে আফগানিস্তানে সহিংসতায় হতাহতদের তথ্য সংগ্রহ শুরু করে জাতিসংঘ। আর তখন থেকে এ পর্যন্ত দেশটিতে ৫৯ হাজার মানুষের প্রাণহানির খবর জানানো হয়েছে। সূত্র: আলজাজিরা

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম