যুক্তরাজ্যে মানসিক স্বাস্থ্যসেবায় সংকট

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৯
image

যুক্তরাজ্যের মানসিক স্বাস্থ্যসেবা খাতে গুরুতর সংকটের তথ্যাদি পাওয়া গেছে সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথিতে।সরকারি এক টাস্কফোর্স এই সব প্রতিবেদন উদ্ধার ও প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মানসিক স্বাস্থ্যের চিকিৎসাধীন অনেকেই আত্নহত্যা করে থাকেন, মানসিক অসুস্থতার শিকার শিশুদের দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়।  

মানসিক স্বাস্থ্যসেবা সরবরাহকারী দাতব্য প্রতিষ্ঠান মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা পল ফারমার বলেন, ‘অনেকেই প্রয়োজন মাফিক ও সময় অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।এতে মানবিক ক্ষয়ক্ষতির মাত্রা নিতান্তই অগ্রহণযোগ্য এবং আর্থিক ক্ষতিও প্রচুর।’ 

প্রয়োজনে মানসিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না অনেকেই

ওই প্রতিবেদনে যে সব তথ্য পাওয়া যায় তাতে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে মানসিক স্বাস্থ্যসেবা নিতে আগ্রহী শিশুদের মধ্যে ১০ শতাংশের চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। কেননা, বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা নিতান্তই অপ্রতুল। এ ছাড়াও দেশের অন্তত ১৫ শতাংশ অঞ্চলে নারীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা পর্যাপ্ত নয়।

প্রতিবেদনে আরও জানা যায়, মানসিক জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের শারিরীক স্বাস্থ্যসেবাতেও অবহেলা করা হয়ে থাকে। ধূমপান ও মাদকাসক্তির চিকিৎসাধীন ব্যক্তিদের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুতর প্রভাব রাখে।

প্রসঙ্গত, এই বছর জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্বাস্থ্যসেবা খাতকে সংস্কার করার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি ২০২০ সালের মধ্যে সন্তান জন্মদান সংক্রান্ত মানসিক জটিলতার চিকিৎসার জন্য ২৯০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়ারও ঘোষণা করেন।

তবে ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ফাঁস হওয়া এই নথিপত্রগুলো চূড়ান্ত প্রতিবেদন নয়। সূত্রঃ দ্য গার্ডিয়ান

/ইউআর/  

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম