ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলে বিপর্যস্ত নিউ জিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৪

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে বিপর্যস্ত নিউ জিল্যান্ডের উত্তরাঞ্চল। ঝড়ে বিদ্যুৎহীন অবস্থায় আছে অন্তত ৪৬ হাজার বাড়ি। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। মুষলধারে বৃষ্টি আর তীব্র বাতাসের কারণে ৯টি অঞ্চলে ঘোষণা জারি হয়েছে জরুরি অবস্থা।

বলা হচ্ছে, ৫১ লাখ জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশকে প্রভাবিত করেছে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। স্থানীয় সময় সোমবার রাতে ঘূর্ণিঝড়টি পূর্ণ শক্তি পাবে বলা আশঙ্কা করা হচ্ছে; যা মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, হতাহতের শঙ্কায় নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে অন্তত ৫০টি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে হয়েছে। শহরটিতে স্থাপন করা হয়েছে কয়েক ডজন আশ্রয়কেন্দ্র।

টানা বৃষ্টিতে অনেক সড়কে তলিয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার থেকে সাহায্যের জন্য শতাধিক কল পেয়েছে তারা।

দুর্গতদের জন্য ৭৩ লাখ ডলারের ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।

তিনি বলেন, ‘পরিস্থিতি ভালো হওয়ার আগে অনেক খারাপ হবে বলে মনে হচ্ছে।’

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার মাত্র কয়েক সপ্তাহ আগে অকল্যান্ড এবং আশেপাশের অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়। সে সময় বন্যায় চারজনের মৃত্যু হয়। সূত্র: বিবিসি

/এসপি/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের