জেরুজালেমের পবিত্র তেলে ব্রিটিশ রাজার অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ১৩:০৩ আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৬:২২

সোমবার (৬ মার্চ) রাজা তৃতীয় চার্লসের অভিষেকে ব্যবহার হবে বিশেষ প্রক্রিয়ায় তৈরি পবিত্র ক্রিসম তেল। মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থান হিসেবে পরিচিত জেরুজালেমকে পবিত্র করা হয়েছে এই তেলে। এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে বাকিংহাম প্যালেস।

খ্রিস্টধর্মের তাৎপর্যপূর্ণ মাউন্ট অলিভস পর্বতের দুটি পৃথক বাগান থেকে জলপাই সংগ্রহ করা হয়। ওই বাগানের জলপাই থেকেই প্রস্তুত হয় ‘ক্রিসম তেল’। জেরুজালেম শহরের পূর্ব দিকে অবস্থিত ওই পর্বত।

১০৬৬ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারের রাজা রানিদের রাজ্যাভিষেকের আচার-অনুষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন ক্যান্টারবেরি চার্চের ধর্মযাজকেরা। বর্তমানে চার্চটির ধর্মযাজক জাস্টিন ওয়েলবি। 

বোতলে রাখা ক্রিসম তেল। ছবি: রয়টার্স

ওয়েলবি এক বিবৃতিতে জানান, তেলটি প্রস্তুত করতে জলপাই সংগ্রহ করে সেগুলোকে বেথেলহেমের ঠিক বাইরে যীশুখ্রিস্টের জন্মস্থানে পুঁতে রাখা হয়। এরপরে জেরুজালেমের হলি সেপালচার চার্চে নিয়ম মেনে পবিত্র করা হয় তেলটি। ধারণা করা হয়, সেপালচার চার্চটি যেখানে অবস্থিত, সেই স্থানে যিশুকে ক্রুশ বিদ্ধ করা হয়েছিল।

ওয়েলবি আরও বলেন, ‘রাজ্যাভিষেক, বাইবেল এবং পবিত্র ভূমির মধ্যে সংযোগ স্থাপন করে এই তেল। প্রাচীনকাল থেকেই পবিত্র ভূমি থেকে প্রস্তুতকৃত ক্রিসম তেল দিয়ে রাজার অভিষেক হয়ে আসছে। আশা করি, রাজা ও রানির আত্মা পবিত্র এবং শক্তিশালী হবে।’

ছবি: রয়টার্স

তবে প্রাচীন কাল থেকে ব্যবহৃত পবিত্র এই তেলের উপাদানে কিছুটা পরিবর্তন এনেছেন চার্লস। সূত্র: সিএনএন

/এটি/এলকে/
সম্পর্কিত
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর
সর্বশেষ খবর
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের মামলায় সৎবাবার মৃত্যুদণ্ড
কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের মামলায় সৎবাবার মৃত্যুদণ্ড
শুধু টুইন টাওয়ার নয়, মালয়েশিয়ায় লুকিয়ে আছে আরও কত বিস্ময়
শুধু টুইন টাওয়ার নয়, মালয়েশিয়ায় লুকিয়ে আছে আরও কত বিস্ময়
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে