পক্ষে টানতে বিভিন্ন দেশকে ব্ল্যাকমেইল করছে ওয়াশিংটন: রুশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ০১:০০ আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০১:০০

পক্ষে টানতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, মস্কো এবং বেইজিংসহ ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠনের লক্ষ্যে ওয়াশিংটন বিভিন্ন ধরণের ‘জবরদস্তি’ অবলম্বন করছে।

নয়াদিল্লিতে এক বৈঠকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের কাছে শুক্রবার এ অভিযোগ করেন রুশমন্ত্রী। রাশিয়া এবং চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই গ্রুপে ভারতসহ আরও ছয় সদস্য আছে।

শোইগু বলেন, ‘ব্ল্যাকমেইল, হুমকি, অভ্যুত্থান এবং নির্লজ্জ মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে স্বাধীন দেশগুলোর ওপর অভূতপূর্ব চাপ প্রয়োগ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের লক্ষ্য উদীয়মান বহুমুখী বিশ্বকে দুর্বল করে নিজেদের আধিপত্য রক্ষা করা। ওয়াশিংটন তার উচ্চাকাঙ্ক্ষা পূরণে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার সঙ্গে একাধিক চুক্তি থেকেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন।’

মস্কো ২০২১ সালে কূটনীতির মাধ্যমে ন্যাটোর সঙ্গে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করেছিল বলেও জানান শোইগু। তার দাবি, রাশিয়ার প্রস্তাবগুলো পশ্চিমারা প্রত্যাখ্যান করেছিল। আর তাদের এই আরচণ এটাই প্রমাণ করে যে রাশিয়ার সঙ্গে সমান অংশীদারিত্বে রাজি না পশ্চিম।

ইউক্রেন সংঘাতকে আমেরিকান ‘অপরাধ নীতি’র একটি উজ্জ্বল উদাহরণ বলে ব্যাখ্যা দিয়েছেন রুশমন্ত্রী। তার মতে, রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটিয়ে চীনের জন্য হুমকি সৃষ্টি করাই ওয়াশিংটনের লক্ষ্য।

কিয়েভে পশ্চিমা অস্ত্র সরবরাহের ঘটনাগুলো শত্রুতাকে দীর্ঘায়িত করছে বলেও মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: আরটি

/এসপি/
সম্পর্কিত
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী