মোদি-মমতার ক্ষণিকের 'বৈঠক' নিয়ে জল্পনা

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৮
image

মোদি-মমতা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের দু’টি অনুষ্ঠানেই আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু বাগবাজারের গৌড়ীয় মঠ বা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম— কোথাওই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা যায়নি মমতাকে। তবে প্রধানমন্ত্রীর কলকাতা সফরের একেবারে শেষ লগ্নে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয় বিমানের সিঁড়ির মুখে। দীর্ঘক্ষণ কথা বলার অবকাশ ছিল না। নিয়মমাফিক শুভেচ্ছা বিনিময় আর দু’চার কথা সেরেই বিমানে ওঠেন প্রধানমন্ত্রী। তবে কী কথা হয়েছে তাদের মধ্যে, এ নিয়ে চলছে রাজনৈতিক জল্পনা। বিরোধীরা এতে ষড়যন্ত্রের ইঙ্গিত খুঁজলেও তৃণমূল ও বিজেপির দাবি, এটা নিছক সৌজন্য সাক্ষাৎ।
মোদী-মমতার বৈঠক হল না কেন? তৃণমূল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার দাবি করেছে, এ দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। তাই মোদীর অনুষ্ঠানে থাকতে পারেননি। সরকারি অনুষ্ঠান শেষে তিনি সোজা চলে যান বিমানবন্দরে। কিন্তু মোদী পৌঁছন অনেক পরে। তখন আর দু’জনের একান্ত সাক্ষাতের অবকাশ ছিল না।
আনন্দবাজার বিরোধীদের একাংশের বক্তব্যকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দু’টি অনুষ্ঠানে না গিয়ে মমতা যে ভাবে বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করছিলেন, তা থেকে মোদীর সঙ্গে তাঁর একান্ত সাক্ষাতের ইচ্ছেই স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ছিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং মেয়র শোভন চট্টোপাধ্যায়। সূত্র: আনন্দবাজার, এবিপি আনন্দ

/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম