কসোভোতে জাতিগত সংঘর্ষ

সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে সার্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৩, ১৫:১০আপডেট : ২৭ মে ২০২৩, ১৫:১০

উত্তর কসোভোতে জাতিগত সার্বদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সম্প্রতি নির্বাচিত কর্মকর্তাদের আটকাতে শুক্রবার পৌর ভবনের প্রবেশপথে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ তাদের সেখান থেকে সরাতে গেলে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের প্রতিক্রিয়ায় সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক রাষ্ট্র পরিচালিত আরটিএস টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে জানান, তিনি সেনাবাহিনীকে ‘উচ্চতর সতর্ক অবস্থায়’ রেখেছেন।

সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মিলোস ভুসেভিচ বলেন, ‘কসোভো সীমান্তে সেনাদের জরুরি চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে কসোভোতে সার্ব সম্প্রদায়ের বিরুদ্ধে অন্যায় হয়েছে’।

অন্যদিকে বিবৃতিতে কসোভো পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর ছুঁড়ে মারলে তাদের পাঁচ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। চারটি পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে, যার মধ্যে একটিতে আগুন দেওয়া হয়েছে। ওই এলাকায় গোলাগুলির শব্দও শোনা গেছে।

২৩ এপ্রিলের আগাম নির্বাচনটি মূলত জাতিগত সার্বরা বয়কট করেছিল। সেখানে কেবল জাতিগত আলবেনিয়ান বা অন্যান্য ছোট সংখ্যালঘু প্রতিনিধিরা মেয়র পদে নির্বাচিত হয়েছিল।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল