হজের আনুষ্ঠানিকতা শুরু, ভাঙতে পারে লোক সমাগমের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৩, ১৭:৩৫আপডেট : ২৫ জুন ২০২৩, ১৮:৪২

মরুভূমির লু হাওয়া উপেক্ষা করে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি লোক সমাগমের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ রবিবার (২৫ জুন) সৌদি আরবের মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবাঘর তাওয়াফ করার মধ্য দিয়ে শুরু হয় হজের কার্যক্রম। এদিন কাবাঘরের কাছে লাখ লাখ মুসল্লি প্রার্থনা করেন। মক্কা ও এর আশপাশে চার দিনের ধারাবাহিক ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।

এবার হজ করতে ১৬০ দেশের ১৬ লাখের বেশি মানুষ উপস্থিত হয়েছেন সৌদি আরবে। শুক্রবার (২৩ জুন) পর্যন্ত আকাশ, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে ১৬ লাখ ২৬ হাজার ৫০০ জন যাত্রী সৌদি আরবে এসেছেন বলে জানায় দেশটির পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেট। সাম্প্রতিক বছরগুলোর উপস্থিতির রেকর্ড এবার ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৬৫ বছর বয়সী মিসরের নাগরিক আবদেল-আজিম তাওয়াফ ২০ বছর ধরে হজের জন্য ৬ হাজার ডলার জমিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো যাপন করছি। স্বপ্ন সত্য হয়েছে।’ 

ধর্মপ্রাণ মুসলিমরা জীবনে একবার হজ পালনের আকাঙ্ক্ষা লালন করেন। তবে এটি পালনে কেবল সামর্থ্যবানদের বাধ্যবাধকতা রয়েছে।

/এসপি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম