এক যুগের অভিমান ভুলে কাছে এলো তুরস্ক-মিসর

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৩, ১৭:৩৬ আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৬:০৪

এক দশক পর আবারও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে মিসর ও তুরস্ক। সম্পর্ক পুনরুদ্ধারে উভয় দেশ ইতোমধ্যে রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্সে জানা গেছে, আঙ্কারায় মিসরের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন আমর এলহামামি। অন্যদিকে সালিহ মুতলু সেন কায়রোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলাবেন।

২০২১ সালে আঙ্কারা ও কায়রোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়। মিসর ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও সৌদি আরবের মতো অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক মেরামতের জন্য বৈদেশিক নীতির উদ্যোগ শুরু করেছে আঙ্কারা।

২০২২ সালের বিশ্বকাপে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান দোহায় হাত মেলানোর মধ্য দিয়ে আঙ্কারা-কায়রোর সম্পর্ক পুনরুদ্ধারে আলো দেখা যায়। এরই অংশ হিসেবে গত মে মাসে দুজন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হন।

উল্লেখ্য, ২০১৩ সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিসরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিসরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৯ সালে আদালতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় মিসরের জননেতা মুরসির। সূত্র: রয়টার্স, আল জাজিরা

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ৭ সেনা নিহত
সর্বশেষ খবর
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান