ব্রিটেনের সব ধরনের ভিসা ফি ফের বাড়ছে

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৫ জুলাই ২০২৩, ১৬:৩৮আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৮:৪৮

ব্রিটেনের ভিসার জন্য ভিসা ফি ও হেলথ সারচার্জ ২০ শতাংশ বাড়‌ছে। মুদ্রাস্ফী‌তি ও দ্রব্যমূল্যের তীব্র ঊর্ধ্বগ‌তির মুখে সরকারি খাতে ক্রমবর্ধমান বেতন বৃ‌দ্ধির চা‌হিদার জোগান দি‌তেই ভিসা ও সারচার্জ ফি এক মি‌লিয়ন পাউ‌ন্ডের বে‌শি বাড়া‌নো হ‌বে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব‌লে‌ছেন, ব্রিটে‌নের সরকারি খাতে বেতন-ভাতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে বাড়‌তি অর্থের জোগান দি‌তেই এমন পদ‌ক্ষেপ নেওয়া হয়েছে।

২০১৫ সালের মা‌র্চে যখন হেলথ সারচার্জ ফি নেওয়া শুরু ক‌রে, ব্রিটে‌নে তখন জনপ্রতি ফি ছিল ২০০ পাউন্ড। ২০১৮ সা‌লের ডি‌সেম্বরে এই ফি ৪০০ করা হয়। ২০২০ সালের ডি‌সেম্বরে তা আরেক দফা বে‌ড়ে প্রাপ্তবয়স্ক‌দের জন্য ৬২৪ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশু‌দের জন্য করা হয় ৪৭০ পাউন্ড।

ব্রিটেনের সব ধরনের ভিসা ফি ফের বাড়ছে

চল‌তি সপ্তাহের সরকারি ঘোষণায় বলা হ‌য়ে‌ছে, ব্রিটেনে কা‌জের ভিসার ক্ষে‌ত্রে ফি ১৫ শতাংশ ও অন্য সব ভিসার ফি ২০ শতাংশ বাড়া‌নো হ‌বে। ত‌বে ঠিক কবে থেকে ভিসার ব‌র্ধিত এই ফি কার্যকর হ‌বে, সে ব্যাপা‌রে সরকার এখনেও কিছু স্পষ্ট ক‌রেনি।

ত‌বে এনএইচএসের হেলথ সারচার্জ এখন প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের জন্য বে‌ড়ে ১ হাজার ৩৫ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশু‌দের জন্য ৭৭৬ পাউন্ড দি‌তে হ‌বে।

ব‌র্ধিত এই ফির বিষয়ে লন্ড‌নের লেক্সপার্ট সলিসিটর্সের ব্যারিস্টার শুভাগত দে শ‌নিবার (১৫ জুলাই) সকা‌লে বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, নতুন ভিসা ও হেলথ সারচার্জ ফি বাড়ালে স্বভাবতই ব্রিটে‌নের ভিসাপ্রত্যাশী‌দের ব্যয় বাড়া‌বে। সম্প্রতি বাংলাদেশি‌দের জন্য মা‌র্কিন ভিসার ফিও বাড়া‌নো হ‌য়ে‌ছে।

/এনএআর/
সম্পর্কিত
ভারতে বড় বিনিয়োগে এগোচ্ছে জাপানি প্রতিষ্ঠান
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
সর্বশেষ খবর
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব
প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
বিপিএলে দুর্নীতির অভিযোগ: সাবেক বিসিবি পরিচালকসহ ৩ জন সাময়িক নিষিদ্ধ
বিপিএলে দুর্নীতির অভিযোগ: সাবেক বিসিবি পরিচালকসহ ৩ জন সাময়িক নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন