কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি

খাদ্য নিরাপত্তা নিয়ে বৈশ্বিক উদ্বেগের মধ্যে নতুন রুশ উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ০৬:১৫আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৪:৪৯

কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে প্রত্যাহার এবং খাদ্য নিরাপত্তা নিয়ে বৈশ্বিক উদ্বেগের মধ্যেই নতুন উত্তেজনা সৃষ্টি করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দর থেকে শস্য পাঠানোর পথে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না তারা। আর এ কারণে বিষয়টি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে মস্কো। দেশটির অভিযোগ, সামরিক কার্যকলাপে এই সাগর ব্যবহার করছে ইউক্রেন।    

তুরস্ক ইউক্রেনীয় শস্যের চালান বহাল রাখতে পদক্ষেপ নিতে পারে এমন গুঞ্জনের মধ্যেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার এই সতর্কতা জারি করেন।

জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কৃষ্ণ সাগরের শস্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল গত জুলাইয়ে। চুক্তি অনুযায়ী, ইউক্রেনীয় জাহাজগুলো আক্রান্ত না হয়েই ইউঝনি, ওডেসা এবং চোরনোমর্স্কের কৃষ্ণ সাগর বন্দর থেকে বোসপোরাসে শস্য পরিবহন করতে পারতো।

তবে এই রফতানি সংক্রান্ত চুক্তির অনেক কিছুই বাস্তবায়িত হয়নি এমন অভিযোগ অনেকদিন ধরেই করে আসছে মস্কো। সোমবার চুক্তি থেকে প্রত্যাহারের পর পর রুশ সরকার জানায়, চুক্তির মাধ্যমে রুশ শস্য এবং সার রফতানি বাড়ানো প্রশ্নে তাদের দাবি পূরণ করা হয়নি।

টেলিগ্রামে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মস্কো চুক্তিটি বাতিল করেছে। তার মানে, পণ্য পরিবহন রুটে নিরাপত্তার কোনও নিশ্চয়তা থাকবে না। মানবিক করিডোরটিও বন্ধ হয়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটা মানতে পারছেন না। ইউক্রেনের অর্থনীতির বড় অংশ নির্ভর করে শস্য রফতানির ওপর। জেলেনস্কি বলেছেন, আমাদের এমন সবকিছুই করতে হবে যেনো কৃষ্ণ সাগরের এই করিডোর আমরা ব্যবহার করতে পারি।

তিনি বলেন, ‘আমরা ভয় পাই না। যদি ইউক্রেন এবং তুরস্ক চুক্তি বহালে রাজি থাকে তবে তা প্রত্যাহার হবে না।

জেলেনস্কি কৃষ্ণ সাগরের এই রুট দিয়ে শস্য সরবরাহ চালু রাখতে এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও আলোচনা করেন।

শস্য চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসাকে ভালো চোখে দেখছেন না বিশ্ব নেতারা। তারা এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। বলেছেন, এই পদক্ষেপটি বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে, খাদ্যের দাম আকাশে ঠেকাবে। 

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম