‘রাশিয়ার বিশ্বাসঘাতকদের কারণে প্রিগোজিনের মৃত্যু হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৩, ১০:৩৪আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১০:৪০

ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর জন্য ‘বিশ্বাসঘাতকদের’ দায়ী করেছে ওয়াগনার গ্রুপ সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল। সেখানে বলা হয়েছে, সত্যিকারের একজন দেশপ্রেমিক ছিলেন প্রিগোজিন।

গ্রে জোন চ্যানেলের পোস্টে বলা হয়, মাতৃভূমির একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন ইয়েভজেনি ভিক্টোরোভিচ প্রিগোজিন। রাশিয়ার বিশ্বাসঘাতকদের কারণে মারা গেছেন তিনি। তবে জাহান্নামেও তিনি সেরা হবেন! জয় হোক রাশিয়ার!

এদিকে বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার এভিয়েশন এজেন্সি রোসাভিয়েতসিয়া। তারা জানিয়েছে, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার সময় বিধ্বস্ত হওয়া একটি বিমানে থাকা ১০ জনের মধ্যে প্রিগোজিন ছিলেন একজন।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার বিমানটি টাভার অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়।

বিমানের ফ্লাইট ট্র্যাকিং-এর তথ্য সরবরাহকারী সাইট ফ্ল্যাইটট্রেডার২৪-এর কর্মকর্তা ইয়ান পেটচেনিক জানান, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে বিমানটি হঠাৎ নামতে শুরু করে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৮ হাজার ফুট নেমে এসেছিল বিমানটি।

তিনি বলেন, ‘যা কিছু ঘটেছে খুব দ্রুত ঘটেছে।’

এদিকে প্রিগোজিনের মৃত্যুর খবরে রাশিয়ান শহর সেন্ট পিটার্সবার্গে ওয়াগনার ভাড়াটে বাহিনীর সাবেক সদর দফতরের কাছে একটি অস্থায়ী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। সেখানে ফুল দিয়ে প্রিগোজিনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয়রা।    

‘রাশিয়ার বিশ্বাসঘাতকদের কারণে প্রিগোজিনের মৃত্যু হয়েছে’

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি