প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১৭:২১আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২০:৩৯

রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, জেনেটিক বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে তারা।  

কমিটি জানায়, ১০ জন নিহতের পরিচয় পাওয়া গেছে। ফ্লাইট তালিকার সঙ্গে সবার নাম মিলেছে।

মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার সময় বুধবার বিধ্বস্ত হয় একটি বিমান। এতে থাকা ১০ জনের মধ্যে প্রিগোজিনও ছিলেন। বিমানটি টাভার অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়।

কয়দিন আগেও ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্টের শক্তিশালী হাতিয়ার ছিল ওয়াগনার গ্রুপ। আর এই গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ছিলেন পুতিনের অন্যতম আস্থাভাজন।

তবে জুনে রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন প্রিগোজিন। সদস্যদের নিয়ে মস্কোর দিকে যাত্রা করেন তিনি। অবশ্য ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান পাল্টান তিনি। বেলারুশের প্রেসিডেন্টের হস্তক্ষেপে বিদ্রোহ থেকে সরে বেলারুশে চলে যান তিনি। 

এরপর থেকেই প্রিগোজিনের সঙ্গে পুতিনের দূরত্ব তৈরি হয়। প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত হওয়ার আগে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, বেশ কিছু ভুল করেছিলেন ওয়াগনার প্রধান।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দাবি, পুতিনের নির্দেশেই হত্যা করা হয়েছে প্রিগোজিনকে। তাদের ভাষ্য, বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না পুতিন।

সূত্র: আল জাজিরা 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান