‘যুক্তরাষ্ট্রকে ইউক্রেন যুদ্ধের তথ্য দিতেন রবার্টোভিচ শোনভ’

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৩, ১৯:১৫ আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৯:১৫

মার্কিন কূটনীতিকদের কাছে ইউক্রেন সংঘাতের তথ্য দেওয়ার অভিযোগে এক রুশ নাগরিককে আটক করেছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। মার্কিন কনস্যুলেটের সাবেক কর্মচারীকে ভ্লাদিভোস্টক শহর থেকে সোমবার আটক করা হয়। 

এফএসবি এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তির নাম রবার্ট রবার্টোভিচ শোনভ। মস্কোতে মার্কিন দূতাবাসের একজন তথ্যদাতা হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধের জেরে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এমনিতেই তলানিতে। সর্বশেষ এই ঘটনাটি দেশ দুটির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কে নতুন চাপ তৈরি করবে।

এফএসবি বলছে, গত বছরের সেপ্টেম্বরে মার্কিন কূটনীতিকদের কাছে সংঘাত ও সংহতি সম্পর্কে তথ্য হস্তান্তর শুরু করেছিলেন শোনভ। মস্কোতে মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের কূটনীতিক জেফরি সিলিন এবং ডেভিড বার্নস্টেইনের সঙ্গে তার আঁতাত ছিল।

এ ছাড়া আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই অঞ্চলে উত্তেজনা ছড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শোনভকে।

সূত্র: রয়টার্স

 

/এসপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে সৌদি আরবের অবস্থান কত?
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ২০২৩ সালে সৌদিতে নিহত বাংলাদেশির স্বজনদের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ২০২৩ সালে সৌদিতে নিহত বাংলাদেশির স্বজনদের সাক্ষাৎ
কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ৫০-৬০ যানবাহনে লুটপাট
কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ৫০-৬০ যানবাহনে লুটপাট
সেই ঘুণ্টিঘরে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা করে
সেই ঘুণ্টিঘরে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা করে
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক