নাইজার অভ্যুত্থান: নিয়ামি ছাড়ার আল্টিমেটাম মানেননি ফরাসি দূত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৩, ২০:১৩আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২০:২০

নাইজার ছাড়তে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলেও পশ্চিম আফ্রিকার দেশটিতেই রয়ে গেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  

ফ্রান্সের সঙ্গে নাইজারের কূটনীতিতে ফাটলের জেরে ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় জান্তা। তবে অভ্যুত্থান নেতাদের সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরও ইত্তে দূতাবাসে থেকে যান। এ জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

গত মাসে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে জান্তা।

প্যারিসে জড়ো হওয়া রাষ্ট্রদূতদের ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স এবং আমাদের কূটনীতিকরা সাম্প্রতিক মাসগুলোতে কিছু দেশে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সহকর্মীদের সাধুবাদ জানাই।

নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ২৬ জুলাই একটি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এ ঘটনায় ফ্রান্স এবং পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোওয়াসসহ নাইজারের অনেক প্রতিবেশী দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

জান্তা শুক্রবার জানায়, রাষ্ট্রদূত ইত্তে অভ্যুত্থানের পর নাইজারের নতুন নেতাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন। এ জন্য ফরাসি রাষ্ট্রদূতের চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি  

/এসপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম