জি-২০ এর সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার জি-২০এর নতুন সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে তার আসন গ্রহণ করেছে।

ব্লকের সম্প্রসারণ মোদির জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক বিজয়। আগামী বছর ভারতের জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টায় আছেন তিনি।

উদ্বোধনী বক্তৃতার আগে মোদি আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানান।

মোদি বলেন, ‘আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর স্থায়ী সদস্যপদ দেওয়ার প্রস্তাব করেছে ভারত। সবার অনুমোদনের নিয়ে আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ এর স্থায়ী সদস্য হিসেবে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে আসুমনি এরপর বিশ্ব নেতাদের মধ্যে নিজের আসন গ্রহণ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিভক্তির কারণে সদস্যদের মধ্যে ঐকমত্য খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

মোদি বলেন, ‘বিশ্বে আস্থার বড় সংকট রয়েছে। যুদ্ধ সেই পরিস্থিতিকে আরও গভীর করে তুলেছে। আমরা যদি কোভিডকে পরাজিত করতে পারি তবে এই পারস্পরিক আস্থার সংকটকেও জয় করতে পারব আমরা।’

সূত্র: রয়টার্স

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি