তুরস্কে পৌঁছালো ইউক্রেনের গমের দ্বিতীয় চালান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৯

রাশিয়ার হুমকি উপেক্ষা করে কৃষ্ণ সাগর হয়ে তুরস্কে পৌঁছেছে ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান। পালাউ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট ১৭ হাজার ৬০০ টন গম নিয়ে শুক্রবার বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিসরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রবিবার এটি ইস্তানবুলে পৌঁছায়। 

যুদ্ধের জেরে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রফাতানিতে বাধা দেয় রাশিয়া। এতে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দেয়। সংকট সমাধানে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় ইউক্রেনের শস্য রফতানিতে একটি চুক্তিতে রাজ হয় রাশিয়া। তবে গত জুলাইয়ে সেই চুক্তি থেকে সরে আসে মস্কো। এতে ফের বিপাকে পড়ে বিশ্ব।  

ইউক্রেন এখন শস্য রফতানিতে নতুন রুটের পরীক্ষা চালাচ্ছে। ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ার দ্বারা নিয়ন্ত্রিত এই রুটগুলো আন্তর্জাতিক জলসীমার বাইরে।  

মেরিন ট্র্যাফিক এবং ভেসেল ফাইন্ডার ওয়েবসাইট অনুসারে, রবিবার বেলা ৩টার দিকে আরোয়াট জাহাজটি বসফরাস প্রণালীর দক্ষিণে অবস্থান করছিল। এটি ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য ডার্দানেলেস প্রণালীর দিকে এগোচ্ছিল।

সূত্র: ফ্রান্স২৪

/এসপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী