রাশিয়ার ব্ল্যাকমেইল থেকে ইউরোপকে রক্ষা করবে ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৫

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে মুক্ত করার পাশাপাশি মস্কোর ব্ল্যাকমেইল থেকে ইউরোপকে রক্ষা করতে প্রয়োজনীয় সব কিছু করার অঙ্গিকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি।  

বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘পারমাণবিক এবং বিকিরণ সুরক্ষা বাস্তবায়নের জন্য সবকিছু করবো আমরা। রাশিয়ান দখলদারদের কাছ থেকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্ধার করবো। মস্কোর হুমকি থেকে গোটা ইউরোপকে রক্ষা করবো।’

এদিকে দক্ষিণের খেরসন ও পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রুশ গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। তারা বলেছে, খেরসন শহরে নিহতদের তিন জন নারী। ডোনেস্ক প্রাণ হারিয়েছেন দুই পুরুষ।

প্রসিকিউটররা জানিয়েছেন, পরিত্যক্ত শহর খেরসনের একটি রাস্তায় এই তিন নারীকে হত্যা করা হয়। ডোনেস্কের সংঘাতময় শহর মেরিঙ্কার কাছে রুশ সেনারা গোলা বর্ষণ করলে নিহত হন দুইজন।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম