যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৮

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে ২ অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার সীমান্ত রাজ্যের টেকেট শহরের কাছে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কুচুমা পাহাড়ে শুক্রবার ভোরে অভিযান চালায় উদ্ধারকারীরা। সেখান থেকে ১২ জনকে উদ্ধার করা হয়। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মরুভূমির এই পাহাড়টি মেক্সিকান আদিবাসী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত। তারা পাহাড়টিকে পবিত্র স্থান বলে বিশ্বাস করে। যদিও এই স্থানটি ঘিরে মানবপাচারের অভিযোগ আছে অনেক। 

শুক্রবারের গোলাগুলির কারণ এখনও জানা যায়নি। তবে অঞ্চলটিতে প্রায়ই এমন ঘটনা ঘটছে। 

এর আগে ২০২১ সালে তামাউলিপাস রাজ্যে ১৯ জনকে গুলি করে হত্যা করেছিল পুলিশ। নিহতদের মধ্যে অন্তত ১৪ জন ছিলেন গুয়াতেমালার অভিবাসী। ওই ঘটনায় ১১ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছিল মেক্সিকোর একটি আদালত। 

সূত্র: আল জাজিরা 

/এইচএএইচ/ /এসপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি