গাজায় যা ঘটছে তা গণহত্যা: শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৬

অবরুদ্ধ গাজা উপত্যকায় যা ঘটছে তা গণহত্যা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অবস্থানকালে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনে হামলা বন্ধের আহ্বান জানিয়ে বার্তা সংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যেকোনও ধরনের গণহত্যার বিপক্ষে। গাজায় যা ঘটছে তা গণহত্যা। আমরা এর নিন্দা জানাই।

৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের বেঁচে থাকার এবং নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে। তাই ফিলিস্তিনিদের সাহায্য করা উচিত।

ফিলিস্তিনের সীমানা নিয়ে ১৯৬৭ সালের জাতিসংঘের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, গাজায় বেসামরিক মানুষদের ওপর নিপীড়ন বন্ধে বিশ্বকে এগিয়ে আসতে হবে।

অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষজনের জন্য বাংলাদেশ সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্ববাসীকে ‘ক্ষতিগ্রস্ত শিশু, নারী ও ফিলিস্তিনের জনগণকে’ সমর্থন ও সাহায্য করতে হবে।

ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের বিষয়ে জোর দিয়ে শেখ হাসিনা বলেন, দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন করা উচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন আদালত। তাছাড়া গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
ইরান একেবারে শেষ, ট্রাম্পের দাবি
মহাকাশ শিল্পে ব্যবহার উপযোগী ‘সুপার ফাইবার’ উৎপাদনে সাফল্য
‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি
সর্বশেষ খবর
মধ্যবিত্ত ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো: মাহফুজ আলম  
মধ্যবিত্ত ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো: মাহফুজ আলম  
‘ক্যাপ্টেন আমেরিকা’ পুলিসিকহীন যুক্তরাষ্ট্র, কৌশল বদলে অস্ট্রেলিয়ার মুখোমুখি
‘ক্যাপ্টেন আমেরিকা’ পুলিসিকহীন যুক্তরাষ্ট্র, কৌশল বদলে অস্ট্রেলিয়ার মুখোমুখি
মোহাম্মদপুরে আহত বিএনপির নেতাকে দেখতে ঢামেকে ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে আহত বিএনপির নেতাকে দেখতে ঢামেকে ববি হাজ্জাজ
অনুপ্রবেশ ও অ্যাসাইলাম নিয়ে ‘হার্ডলাইনে’ পুরো ইউরোপ, নতুন কী কী পদক্ষেপ
অনুপ্রবেশ ও অ্যাসাইলাম নিয়ে ‘হার্ডলাইনে’ পুরো ইউরোপ, নতুন কী কী পদক্ষেপ
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত