প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৪, ১৮:২৭আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৯:২২

অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই প্রথম রোজার তারিখ ঘোষণা করেছে। দেশগুলো জানিয়েছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) হবে পবিত্র রমজান মাসের প্রথম তারিখ। রবিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, কাউন্সিল অব ফতোয়া ও শরিয়া আরবিট্রেশনের সহযোগিতায় গ্র্যান্ড মুফতি সোমবার জানিয়েছে, সোমবার শাবান মাস শেষ হবে। ফলে মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম তারিখ।

ভৌগোলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়ায় প্রায় সময়েই চাঁদ আগে দেখা যায় এবং রমজান শুরুর তারিখ দেশটি সবার আগে ঘোষণা করা হয়।

ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মালয়েশিয়ায়ও চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রমজান মাসের প্রথম তারিখ।

এদিকে, আরব বিশ্বে আজ মাগরিবের নামাজের পর চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। চাঁদ পর্যবেক্ষণ করে রমজান শুরু কবে হবে, তা ঘোষণা দেওয়া হবে।

ইসলামি বর্ষপঞ্জি অনুসারে রমজান হলো নবম মাস। এই মাসে বিশ্বজুড়ে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম