ধূমপানে ক্যান্সার: প্রমাণ ছাড়া মানতে নারাজ ভারতের সর্বোচ্চ আদালত

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৬, ১৭:২১আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৭:২১

ভারতের সুপ্রিম কোর্টের একটি প্রশ্ন দেশটির অনেক মানুষকে অবাক করেছে। মঙ্গলবার একটি সিগারেটের রঙ্গিন প্যাকেট নিষিদ্ধ করার মাধ্যমে অনাকর্ষণীয় করার এক আবেদনের শুনানি অনুষ্ঠিত। শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি জানতে চান, ধূমপানের কারণে যে ক্যান্সার হয়, এর পক্ষে কোনও সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে কি না।

প্রধান বিচারপতি টিএস ঠাকুর ও ইউ ইউ ললিত কাউন্সেল ঐশ্বওয়ারিয়া ভাটির কাছে ধূমপানে ক্যান্সার: প্রমাণ ছাড়া মানতে নারাজ ভারতের সর্বোচ্চ আদালত চান, এটা কি সম্ভব যে, ধূমপানের কারণে ক্যান্সার হয়।
ধূমপানে আসক্ত এলাহাবাদের এক অ্যাডভোকেট আদালতে এ আবেদন করেন। বর্তমানে তিনি জিহ্বা ও মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সুপ্রিম কোর্টের বেঞ্চের বিচারপতিরা বলেন, এটা কিভাবে প্রমাণ করবেন? অনেক অধূমপায়ী আছেন যাদের ক্যান্সার হয়েছে। এছাড়া অনেক ধূমপায়ী আছেন যারা মৃত্যুর আগ পর্যন্ত সুস্থভাবে বেঁচেছিলেন।
৬৬ বছরের অ্যাডভোকেট উমেশ নারাইন শর্মা আবেদনে উল্লেখ করেছেন, ধূমপান ও তামাক সেবনের কারণে বিশ্বের প্রতিবছর ১৫ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। ভারতের শিশু ও তরুণদের মধ্যে ধূমপান ও তামাকজাত পণ্যের সেবন বাড়ছে। একটি পরিসংখ্যানের তথ্য তুলে ধরে আবেদনে বলা হয়, ভারতের ১৫ বা তারচেয়ে বেশি বয়সের প্রায় ৩৫ শতাংশ (প্রায় ২৮ কোটি) মানুষ বিভিন্ন ধরনের তামাক সেবন করছে। প্রাপ্ত বয়স্কদের মধ্যে তামাক সেবনকারীদের বেশিরভাগই নিরক্ষর বা অর্ধশিক্ষিত।
ধূমপানে ক্যান্সার: প্রমাণ ছাড়া মানতে নারাজ ভারতের সর্বোচ্চ আদালত

আবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১১ সালে ভারতে ধূমপান ও তামাক সেবনজনিত রোগের চিকিৎসায় প্রায় ১ লাখ ৪ হাজার ৫০০ কোটি রুপি খরচ হয়েছে। যা ভারতের জিডিপির ১.১৬ শতাংশ। ২০১১-১২ সালে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দের তুলনায় ১২ শতাংশ বেশি।

তিনি উল্লেখ করেন, সিগারেট ও তামাকপণ্যের প্যাকেট খুব আকর্ষণীয় হওয়ায় তরুণরা বেশি আকৃষ্ট হচ্ছে। ফলে তিনি এসব প্যাকেট রঙ্গিন না করার আদেশ দেওয়ার আবেদন জানান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/বিএ/

সম্পর্কিত
‘জেন-জির শিকার আমি’: পদত্যাগের দুই সপ্তাহ পর মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
মেয়ের প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে খুন: লাশ পুড়িয়ে গুম করলো স্ত্রী
সর্বশেষ খবর
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বানাচ্ছে জাপান
ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বানাচ্ছে জাপান
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু