আবারও ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেলেন ইলহান ওমর

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১৮:২৩আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৮:২৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর টানা চতুর্থবারের মতো ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেলেন। দলের প্রাথমিক নির্বাচনে (প্রাইমারি) তথাকথিত ‘স্কোয়াড’-এর দুই নেতার পরাজয়ের পর প্রগতিশীল হিসেবে মঙ্গলবার (১৩ আগস্ট) তিনি এ জয় লাভ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইলহান ওমর মিনেসোটার ৫ম ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে এই জয় পেয়েছেন। দলীয় মনোনয়নের প্রতিযোগিতায় মিনিয়াপোলিস সিটি কাউন্সিল সদস্য ডন স্যামুয়েলসকে পেছনে ফেলেছেন তিনি।

মিনেসোটা সেক্রেটারি অব স্টেট ট্যালি কার্যালয় জানিয়েছে, ২১৭টির মধ্যে ২১৬টি কেন্দ্রের ফল অনুযায়ী ওমর পেয়েছেন ৫৬ দশমিক ২ শতাংশ ভোট। আর স্যালুয়েলসের ঝুলিতে ভোট আছে ৪২ দশমিক ৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিনিধি পরিষদে প্রথম নির্বাচিত হওয়া দুই মুসলিম নারীর একজন হচ্ছেন ইলহান ওমর। তিনি সোমালিয়ায় জন্মগ্রহণ করেন। গৃহযুদ্ধ থেকে রক্ষা পেতে কেনিয়ার একটি শরণার্থী শিবিরে ৪ বছর অবস্থান করেন। পরে যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে নাগরিকত্ব লাভ করেন।

ইলহান ওমর ডেমোক্র্যাটিক পার্টির তথাকথিত প্রগতিশীল বলে পরিচিত ‘দ্য স্কোয়াড’-এর সদস্য। এই স্কোয়াডে তিনি ছাড়াও নারী কংগ্রেস সদস্য রয়েছেন- ডেট্রোয়টের রাশিদা তালেব, নিউ ইয়র্ক সিটির আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও বোস্টনের আয়ান্না প্রিসলি।

ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করার জন্য ইলহান ওমর একাধিকবার রক্ষণশীলদের তোপের মুখে পড়েছেন। ২০১৯ সালে ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থনদানকারীরা ‘নীতি নয়, অর্থ দ্বারা চালিত’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন তিনি। এটি নিয়ে প্রবল চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হন ওমর।

/এসকে/
সম্পর্কিত
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল