চীনে স্কুলবাসের চাপায় শিক্ষার্থীসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭

চীনে শ্যানডং প্রদেশে স্কুলবাসের চাপায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ শিক্ষার্থীও রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালের এই দুর্ঘটনায় আরও বেশকয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।  

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘রাস্তার পাশে অপেক্ষারত অভিভাবক ও শিক্ষার্থীদের বাসটি চাপা দেয়। এতে ৬ অভিভাবক ও ৫ শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন।’

তাইয়ান শহরের একটি স্কুলগেটে অপেক্ষারত অভিভাবক ও শিক্ষার্থীদের বাসটি চাপা দেয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনাটি আসলেই অনিচ্ছাকৃত কিনা তা এখনও নিশ্চিত নয়।  

আহতদের মধ্যে ১২ জনের অবস্থা এখন স্থিতিশীল। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া দুর্ঘটনার ছবি ও ভিডিওতে দেখা গেছে, বাসের নিচে কিছু মানুষ আটকা পড়ে আছেন।

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই এই দুর্ঘটনা হলো।

ভয়াবহ সড়ক দুর্ঘটনা চীনে প্রায় নিয়মিত বিষয়। চলতি বছরের জুলাইতে মধ্যাঞ্চলীয় শ্যাংশা শহরে গাড়ি চাপায় ৮ পথচারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।  

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে