কলকাতার বর্ধমান মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টায় ১৮ যমজ শিশুর জন্ম!

রক্তিম দাশ, কলকাতা
১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩২আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩২

আশ্চর্য্য ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিক্যাল কলেজে! ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালটিতে জন্ম হয়েছে ১৮ যমজ শিশুর। শেষ কবে একই হাসপাতালে এই ছবি দেখা গিয়েছে মনে করতে পারছেন না কেউই।

হাসপাতালের সুপার তাপস ঘোষ জানাচ্ছেন, নবজাতকের মধ্যে ১১ জনই কন্যাকন্তান, ৭ জন পুত্রসন্তান। এমনকি জন্মের পর থেকে কারও কোনও শারীরিক অসুস্থতা দেখা যায়নি। সুস্থ রয়েছেন মায়েরাও। তবে চার শিশুর ওজন স্বাভাবিকের থেকে কম রয়েছে বলে জানা গেছে। তাদের এনআইসিইউ-তে রাখা হয়েছে। শারীরিক অবস্থা খারাপ নয়।

তিনি বলেন, যমজ শিশুর জন্ম সব সময়ই ঝুঁকিপূর্ণ। সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই অসাধ্য সাধন করেছেন জুনিয়র ডাক্তাররাও। এদিকে একেবারে ১৮ যমজ শিশুর জন্মে খুশির হাওয়া গোটা হাসপাতালেই।

প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার বলেন, অনেক গর্ভবতীকেই এখানে রেফার করা হয়। ফলে ভিড় থাকে। বহু ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয়। পরিসংখ্যান বলছে গড়ে ৮০ প্রসবের ক্ষেত্রে একটি যমজ সন্তান জন্মায়। কিন্তু এবারে ছবিটা একেবারে উল্টো। তিনিও এও বলছেন, একটি ছাড়া বাকি সব প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে।

/আরআইজে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি