ড্রোন তৈরিতে ইউক্রেনকে ৮০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ০৯:১৫আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৯:১৫

ইউক্রেনকে ড্রোন উৎপাদনে অর্থায়নের জন্য প্রায় ৮০ কোটি মার্কিন ডলারের একটি সহায়তা প্যাকেজ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। নিয়মিত ভিডিও বার্তায় সোমবার (২১ অক্টোবর) এ কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

জেলেনস্কি বলেছেন, ‘আলাদাভাবে আরেকটি প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে। ড্রোন উৎপাদনে অর্থায়নের জন্য ৮০ কোটি ডলার অর্থায়ন করা হবে।’

এদিকে, ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার কিয়েভে পৌঁছান তিনি। সফরে ইউক্রেনের জন্য নতুন ৪০ কোটি ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা করেছেন। এর সঙ্গে বাড়তি আরও ৮০ কোটি ডলার পেতে যাচ্ছে কিয়েভ।

জেলেনস্কি আরও বলেছেন, ‘আমরা এর জন্য (সামরিক সহায়তা) কৃতজ্ঞ। বৈশ্বিক রাজনীতিতে যে হুমকিই বিরাজ করুক, ইউক্রেন যেন তার সার্বভৌমত্ব ও স্বাধীনতা ধরে রাখতে পারে, আমাদের সবাইকে এটা নিশ্চিত করতে হবে।’

২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেন নিজস্ব অস্ত্র, বিশেষত ড্রোন, উৎপাদনে বেশি মনোযোগী হচ্ছে।

চলতি মাসে বিদেশি অস্ত্র প্রস্তুতকারীদের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। বছরে ৪০ লাখ ড্রোন উৎপাদনের সক্ষমতা ইউক্রেনের রয়েছে বলে সেখানে দাবি করেছেন তিনি। এছাড়া অন্যান্য অস্ত্র তৈরির পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

জেলেনস্কি জানিয়েছেন, চলতি বছরই ১৫ লাখ ড্রোন উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ইউক্রেন।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের