ব্লিঙ্কেনের ইসরায়েল সফরকালে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১৪:৪০আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৪:৪০

লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে দুটি রকেট নিক্ষেপ করা হলে তেল আবিবে  সতর্ক সংকেত বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে হামলা প্রতিহত করে ইসরায়েলি বিমানবাহিনী। বুধবার (২৩ অক্টোবর) এই হামলার সময় সেখানে অবস্থান করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামলার সময় ব্লিঙ্কেনের সঙ্গে একই হোটেলে অবস্থান করছিলেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও ভ্রাম্যমাণ সংবাদকর্মী। সংকেত বেজে উঠলে নাস্তা ছেড়ে অন্যান্য অতিথিদের সঙ্গে সবাই মিলে তড়িঘড়ি সিঁড়ি বেয়ে ভবনের নিচে নেমে যেতে থাকেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রকেট ভূপাতিত করার কিছু আগে দুটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। লোহিত সাগর বন্দর সংলগ্ন শহর ইলাতের উদ্দেশ্যে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল।

ড্রোন বা রকেট হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলেছে যে, বুধবার ইলাত শহরে  দুবার ড্রোন হামলা চালিয়েছে তারা। ইরানপন্থি এই গোষ্ঠী দাবি করেছে যে, 'গুরুত্বপূর্ণ' লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করা গেছে।

/এসকে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম