তাইওয়ানে টাইফুনের আঘাত, ২ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ১০:৫৭আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১০:৫৭

তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী টাইফুন কং-রে। দুর্যোগে এখন পর্যন্ত দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঝড়ের পর শুক্রবার (১ নভেম্বর) স্বাভাবিক কার্যক্রমে ফেরা শুরু করেছে আর্থিক বাজারসহ অন্যান্য কর্মস্থল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে তাইওয়ানের পাহাড়ি ও স্বল্প জনবহুল পূর্ব উপকূলে আঘাত হানে কং-রে। প্রায় ৩০ বছরে বৃহত্তম আকারের  ঝড় ছিল এটি। তারপর এটি দেশের মধ্যাঞ্চল জুড়ে তাণ্ডব চালিয়ে তাইওয়ান প্রণালি হয়ে উত্তরে অগ্রসর হয়।

দমকল বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, দুর্যোগে এখন পর্যন্ত দুজন মারা গেছেন। তাদের মধ্যে একজন ভেঙে পড়া গাছের আঘাতে মৃত্যুবরণ করেন। আর বৈদ্যুতিক খুঁটি ভেঙে গায়ের উপর পড়লে প্রাণ হারান অন্য ব্যক্তি।

এছাড়া ৫১৫ জন মানুষ আহত হয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

টাইফুনের প্রভাবে পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ১ দশমিক ২ মিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত তাইপেই মেট্রোপলিটন এলাকায় ১৩০ কিলোমিটার বেগে প্রবাহিত প্রচণ্ড ঝড়ো হাওয়ায় দুহাজারের বেশি গাছ উপড়ে গেছে।

টাইফুনের প্রাদুর্ভাব পুরোপুরি যায়নি বলে দেশবাসীকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট লাই-ছিং তে। নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, টাইফুনের প্রভাব বলয় এখনও পুরো দেশে প্রভাব রাখছে। তাই সবার, বিশেষত পাহাড়ি এলাকার মানুষের, সতর্ক থাকা উচিত।

দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার সারাদিনব্যাপী এই অবস্থা বজায় থাকতে পারে বলেছে তাইওয়ানের আবহাওয়া বিভাগ। 

/এসকে/
সম্পর্কিত
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
সর্বশেষ খবর
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা