মানবপাচার মামলায় ব্যবসায়ীকে গ্রেফতারে মালয়েশিয়াকে বাংলাদেশের অনুরোধ 

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৪, ১৬:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৬:৫১

মালয়েশিয়ায় বসবাসকারী দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে প্রত্যর্পণের জন্য দেশটির সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশের পুলিশ সংস্থা।  তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ ও মানবপাচারের অভিযোগ রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

২৪ অক্টোবর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন আমিনুল ইসলাম ও রুহুল আমিন। ভুক্তভোগীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় ও তাদের শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

চিঠিটির একটি অনুলিপি যাচাই করেছে ব্লুমবার্গ। তবে অভিযুক্তদের আটক করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। দুদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠি আদান-প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশে জন্মগ্রহণকারী আমিনুল ইসলাম এক দশক আগে মালয়েশিয়ার নাগরিকত্ব পান। তার আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে, আমিনুলের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা।

আরেক অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও খুব একটা সফল হয়নি ব্লুমবার্গ। রুহুল আমিনের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ক্যাথারিস ইন্টারন্যাশনালের একজন প্রতিনিধি মেইলে জানিয়েছেন, আমিনের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আর তাদের প্রতিষ্ঠান সবসময় আইন মেনে কার্যক্রম পরিচালনা করে আসছে।

মালয়েশিয়ার পুলিশ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে কোনও সাড়া পায়নি ব্লুমবার্গ। আর মানব সম্পদ মন্ত্রণালয় কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
মমতাসহ তৃণমূলের নেতাদের আইনি নোটিশ দিলেন দলীয় এমপির ছেলে
‘সংঘাতের পর ঝুঁকি নেওয়ার ক্ষমতা বেড়েছে ইরানের’
ভারতের আপত্তিতে নেপালের অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ
সর্বশেষ খবর
রূপনগরে সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ তিন মাদ্রাসাছাত্র
রূপনগরে সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ তিন মাদ্রাসাছাত্র
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২
রাগ করে ভারতে যাওয়া শিশুকে পুশইন-পুশব্যাক, অবশেষে ফেরত নিলো বিজিবি
রাগ করে ভারতে যাওয়া শিশুকে পুশইন-পুশব্যাক, অবশেষে ফেরত নিলো বিজিবি
মমতাসহ তৃণমূলের নেতাদের আইনি নোটিশ দিলেন দলীয় এমপির ছেলে
মমতাসহ তৃণমূলের নেতাদের আইনি নোটিশ দিলেন দলীয় এমপির ছেলে
সর্বাধিক পঠিত
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি