রূপনগরে সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ তিন মাদ্রাসাছাত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুন ২০২৬, ১৫:০১আপডেট : ১৪ জুন ২০২৬, ১৫:০১

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি মাদ্রাসার ছাদের ওপর সাইনবোর্ড লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। 

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি মাদ্রাসার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।

রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- সালমান (২৬), মারুফ (১২) ও খায়রুল (১৪)। তারা সবাই সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষার্থী।

দগ্ধ মারুফের ভাই মামুন জানান, রূপনগর এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার ছাদে কয়েকজন শিক্ষার্থী সাইনবোর্ড লাগানোর কাজ করছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

সত্যতা নিশ্চিত করে বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ তিন জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ভর্তি দেয় হয়েছে। বাকি দুজনের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, সালমানের শরীরের ২ শতাংশ, মারুফের ১৮ শতাংশ এবং খায়রুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

/আইএ /এআইবি/এমএএল/
সম্পর্কিত
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
শরীরে গরম খুন্তির ছ্যাঁকাদুই ছাত্রের বাবার মামলা, ৩ মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন