তানজানিয়ায় সন্দেহভাজন ৫০০ যৌনকর্মী গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১২:০৭আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১২:০৭
image

তানজানিয়ায় সন্দেহভাজন ৫০০ যৌনকর্মী গ্রেফতার পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় সন্দেহভাজন ৫০০ যৌনকর্মীকে গ্রেফতার করেছে সে দেশের নিরাপত্তা বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে ওই যৌনকর্মীদের পাশাপাশি তাদের ৩শ’ সন্দেহভাজন খদ্দেরকেও গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, তানজানিয়ায় যৌনকর্ম বেআইনি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট জন মাগুফুলি ইতোপূর্বে দেশটিতে জারি থাকা যৌনকর্মের ব্যবসার সমালোচনা করেছিলেন। নভেম্বরে ক্ষমতাগ্রহণের পর আইন ও শৃঙ্খলা ব্যবস্থা জোরালো করার ঘোষণা দিয়েছিলেন ‘বুলডোজার’ নামে পরিচিতি পাওয়া দেশটির প্রেসিডেন্ট মাগুফুলি।
তবে এক সপ্তাহ আগে শুরু হওয়া এই গ্রেফতার অভিযানের সমালোচনা করেছে অধিকার গোষ্ঠীগুলো ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যৌনব্যবসার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই দেশটির নিরাপত্তা বাহিনী যৌনকর্মী এবং তাদের খদ্দেরদের গ্রেফতারের এই পদক্ষেপ গ্রহণ করেছে। তানজানিয়ার অর্থনৈতিক রাজধানী দার এস সালামের একজন উপ পুলিশ কমিশনার গ্রেপ্তার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বুধবার আদালতে প্রথম সন্দেহভাজনকে হাজির করার কথা রয়েছে ।
উপ পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের তিনটি কারাগারে আটক রাখা হয়েছে। তার দাবি, তানজানিয়ায় মাদক ও সহিংস অপরাধের সঙ্গে যৌনবাণিজ্যের সম্পর্ক রয়েছে। সূত্র: বিবিসি
/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম