ইসরায়েলি প্রেসিডেন্টের উড়োজাহাজকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ২০:০৯আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২০:০৯

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত কপ ২৯ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের। সেজন্য তার উড়োজাহাজ তুরস্কের আকাশসীমা ব্যবহার করে ভ্রমণের অনুমতি চেয়েছিল। কিন্তু নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি দেশটি। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, হেরজগের উড়োজাহাজ যাওয়ার জন্য তুরস্কের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিলো ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে তুরস্ক সরকার তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

এদিকে, হেরজগের কার্যালয় থেকে শনিবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে কপ ২৯-এ যোগদানের পরিকল্পনা বাতিল করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে প্রবেশ করে হামলা করে হামাস। ওই হামলার জবাবে ফিলিস্তিনে সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ওই অভিযান শুরুর পর থেকেই তুরস্ক ও ইসরায়েলের সম্পর্কের অবনতি হতে থাকে।

ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা এখন বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। জীবন বাঁচাতে তাদের অনেককেই বারবার নতুন আশ্রয়ের খোঁজ করতে হচ্ছে। ইসরায়েলি হামলায় গাজার দুই-তৃতীয়াংশ বাড়িঘরসহ অন্যান্য ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক ও নীতিতে ব্যাপক প্রভাব পড়ছে। তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা তাদের কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই সংকটে মানবিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

/এসকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ