ঘুষের অভিযোগে নিউ ইয়র্কে গৌতম আদানির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১০:৩৮আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৮

ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘুষ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, এই মামলায় গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানিসহ আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চুক্তি অর্জনের জন্য প্রায় ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। চুক্তিটি বাস্তবায়িত হলে আদানি গ্রুপের ২০ বছরে দুইশ কোটি ডলার লাভের পাশাপাশি ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের উন্নতি হতে পারত।

অভিযোগ সম্পর্কে আদানি গ্রুপ কোনও মন্তব্য করেনি। তবে মামলার খবরে তাদের আর্থিক কার্যক্রমে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে।

আদানি গ্রিন এনার্জি বৃহস্পতিবার ৬০ কোটি মার্কিন ডলারের একটি বন্ড জারি করার পরিকল্পনা বাতিল করেছে। চারটি সূত্র জানিয়েছে, বন্ডটির মূল্যমান নির্ধারণ করা হলেও মামলার খবর প্রকাশের পর তা স্থগিত হয়ে যায়।

বৃহস্পতিবার এশিয়ার প্রাথমিক লেনদেনে আদানি গ্রুপের ডলার বন্ডগুলোর মূল্য ৩ থেকে ৫ সেন্ট কমে যায়। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের বন্ডগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেব্রুয়ারি ২০২৩ সালের পর এটি ছিল তাদের সবচেয়ে বড় দরপতন।

 

/এসকে/
সম্পর্কিত
ব্রিটিশ স্টিল জাতীয়করণে বিনিয়োগকারীদের অধিকার রক্ষার আহ্বান চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কেমন হবে ফাইনালের মাঠ, বৃষ্টি হলে বদলাবে কার ভাগ্য
সর্বশেষ খবর
রঙিন ফল, সবজি ও ছোলার পুষ্টিকর সালাদ
রঙিন ফল, সবজি ও ছোলার পুষ্টিকর সালাদ
টার্গেট করে বিএনপি নেতাদের হত্যা করছে কারা?
টার্গেট করে বিএনপি নেতাদের হত্যা করছে কারা?
এ কেমন আর্জেন্টিনা!
এ কেমন আর্জেন্টিনা!
মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা ইয়ামালের
মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা ইয়ামালের
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'