আমিরাতে সপ্তম রাউন্ডে নীড়-তাহসিনের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ২৩:২৫আপডেট : ১৩ মে ২০২৫, ২৩:২৫

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের সপ্তম রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার পিনজিন আরতেমের সঙ্গে ড্র করেছেন। আজ মঙ্গলবার নীড় সাদা ঘুঁটি নিয়ে আরতেমের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৩ চালে ড্র করেন। বাংলাদেশের চ্যাম্পিয়ন ৭ খেলায় সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন। 

একই রাউন্ডে বাংলাদেশের দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ ৩ পয়েন্ট করে অর্জন করেছেন। তাহসিন কাজাখস্তানের ফিদে মাস্টার আসিলোভ মিরাসের সঙ্গে ড্র করেন ও সাকলাইন রাশিয়ার বাতুরিন ভিনোগ্রাদভ মিরোশ্লাভকে পরাজিত করেন। 

মহিলা বিভাগে ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সপ্তম রাউন্ডের খেলা শেষে ৩ পয়েন্ট অর্জন করেছেন। তিনি মঙ্গোলিয়ার মহিলা ক্যান্ডিডেট মাস্টার বায়াসগালান খিশিগবাটরের কাছে হেরে যান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি