পিছিয়ে যেতে পারে ওপেক প্লাসের তেল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা  

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ১৪:৩৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৩৬

তেল উৎপাদনকারী দেশের সংস্থা ওপেক প্লাস ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা স্থগিত রাখার বিষয়ে আলোচনা করছে। আগামী জানুয়ারিতে উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা ছিল। বিষয়টি নিয়ে অবগত এক ব্যক্তি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য দিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংস্থার সদস্যরা ৫ ডিসেম্বর একটি বৈঠকে মিলিত হবেন। সেখানে উৎপাদনের বিষয়টির পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই আলোচনার অন্যতম বিষয় হলো, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত। জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল এটি, যা চলতি বছরের জুনে অনুমোদিত হয়। পরিচয় গোপন রাখার শর্তে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি একথা জানিয়েছেন।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় অর্ধেক উৎপাদন করে এমন ওপেক প্লাস। ২০২৫ সালে উৎপাদন হ্রাসে তাদের পূর্ব পরিকল্পনা প্রত্যাহার করার দিকে এগোচ্ছিল সংস্থাটি। বৈশ্বিকভাবে তেলের চাহিদা হ্রাস ও সংগঠনের বাইরের গোষ্ঠীর উৎপাদন বৃদ্ধিতে এই পরিকল্পনা থেকে তারা সরে আসছে।

সংগঠনটির সরবরাহ হ্রাসের সিদ্ধান্ত সত্ত্বেও চলতি বছর বৈশ্বিকভাবে তেলের বেঞ্চমার্ক, ব্রেন্ট ক্রুড, ব্যারেলপ্রতি ৭০ থেকে ৮০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। বৃহস্পতিবার এটি ব্যারেলপ্রতি প্রায় ৭৩ ডলারে লেনদেন হচ্ছিল। এ বছরের সর্বনিম্ন দাম হয়েছিল সেপ্টেম্বরে। তখন দাম ব্যারেলপ্রতি ৬৯ ডলারের নিচে নেমেছিল।

বৃহস্পতিবার আরও জানা গেছে, ওপেক প্লাস তাদের পরবর্তী বৈঠকের তারিখ ১ ডিসেম্বর থেকে পরিবর্তন করে ৫ ডিসেম্বর নির্ধারণ করেছে। অন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্টের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সময় পরিবর্তন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

১ ডিসেম্বর কুয়েত সিটিতে উপসাগরীয় দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওপেক প্লাসের কয়েকজন মন্ত্রীও সেখানে অংশ নিতে পারেন।

বর্তমানে দৈনিক ৫ দশমিক ৮৬ মিলিয়ন ব্যারেল উৎপাদন কমিয়ে রেখেছে ওপেক প্লাস। যা বৈশ্বিক চাহিদার প্রায় ৫ দশমিক ৭ শতাংশ। প্রথম ধাপে দৈনিক প্রায় ১ লাখ ৮০ হাজার ব্যারেল উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

নিজেদের দৈনিক তেল উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ করছে ইউএই। ২০২৫ সালে দৈনিক  ৩ লাখ ব্যারেল উৎপাদন বৃদ্ধির জন্য একটি চুক্তি করেছে তারা। এটি ২০২৫ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী