বিদ্যুৎ অবকাঠামোতে বোমা হামলা

জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করলো কসোভো

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ২৩:৪৫ আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:৫৯

কসোভোতে একটি খালে বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী আলবিন কুর্টি শনিবার (৩০ নভেম্বর) এ কথা জানিয়েছেন। কসোভোর দুটি প্রধান বিদ্যুৎকেন্দ্রে পানি সরবরাহকারী ওই খালে হামলাকে প্রতিবেশী সার্বিয়ার কাজ বলে দাবি করছে প্রিস্টিনা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের কুর্টি বলেন, পুলিশ অভিযান চালিয়েছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এই হামলায় সার্বিয়ার কিছু গোষ্ঠী দায়ী বলেও দাবি করেন তিনি।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন।

কুর্টি আরও বলেছেন, পুলিশ প্রমাণ সংগ্রহ করেছে। এই ঘটনায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে।

গ্রেফতারকৃতরা বিস্ফোরণের সঙ্গে সরাসরি জড়িত কি না তা স্পষ্ট নয়। একজন রয়টার্স প্রত্যক্ষদর্শী দেখেছেন, কসোভোর উত্তরাঞ্চলে বিশেষ পুলিশ বাহিনী অভিযান চালাচ্ছে।

বিস্ফোরণের কারণে কসোভো ও সার্বিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সার্বিয়ার শাসনের বিদ্রোহের পর জাতিগত আলবেনীয় সংখ্যাগরিষ্ঠ কসোভো ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। তবে সার্বিয়া এখনও কসোভোকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

বিস্ফোরণটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটে। এর সঠিক কারণ এখনও পরিষ্কার নয়।

কসোভোর নিরাপত্তা পরিষদ শনিবার সকালে জরুরি বৈঠক করে ও একই ধরনের হামলা প্রতিরোধে সশস্ত্র বাহিনী সক্রিয় করেছে।

উত্তরাঞ্চলে সম্প্রতি পুলিশ স্টেশন ও পৌর ভবনে দুটি পৃথক হামলায় হাত বোমা ছোড়া হয়েছিল। এর পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা পরিষদ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিজ, ট্রান্সফরমার স্টেশন, অ্যান্টেনা, লেক ও খালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত ব্যবস্থা অনুমোদন করা হয়েছে।

শনিবার রয়টার্সের একজন প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ক্ষতিগ্রস্ত অংশে কাজ করতে দেখা গেছে।

বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকলেও কিছু এলাকায় পানির সরবরাহ ব্যাহত হয়েছে।

দেশটির জ্বালানি মন্ত্রী আরটানে রিজভানোলি জানান, কসোভো আলবেনিয়ার বিদ্যুৎ কোম্পানির সঙ্গে সমন্বয় করে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ট্রাকে করে  পানি সরবরাহ করা হবে।

/এসকে/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত