অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল 

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৫

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংস্থাটির প্রকাশিত একটি প্রতিবেদনে এই অভিযোগ করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

সংস্থাটি জানায়, কয়েক মাসের তদন্ত ও ইসরায়েলি কর্মকর্তাদের বিবৃতি বিশ্লেষণ করেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে উল্লিখিত আইনি সংজ্ঞা অনুযায়ী গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা বলে দাবি করেছে সংস্থাটি। 

উল্লেখ্য, ইহুদিদের ওপর নাৎসি জার্মানি গণহত্যা চালানোর প্রেক্ষাপটে ওই কনভেনশন গৃহীত হয়। কনভেনশনের সংজ্ঞা অনুযায়ী, জাতীয়তা, বর্ণ, গোত্র বা ধর্মের ভিত্তিতে কোনও গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংস করার 'উদ্দেশ্য' থাকলে, সেই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে অভিহিত করা হয়। 

অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে। ছয় মাসের নিবিড় গবেষণার পর আমরা নিশ্চিত হয়েছি যে এই অপরাধটি ঘটেছে।

বরাবরই ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা আন্তর্জাতিক আইন মেনে চলে। হামাসের হামলা থেকে আত্মরক্ষার্থে পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে তাদের। গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের সীমানায় প্রবেশ করে হামলা চালিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের সেই হামলায় এক হাজার ২০০ জন নিহত হন ও ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করলে গাজা যুদ্ধের শুরু হয়। 

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, শতাধিক ইসরায়েলি কর্মকর্তার বক্তব্য পর্যালোচনা করে কনভেনশনে উল্লিখিত অন্তত তিনটি নিষিদ্ধ কাজ সংঘটিত হওয়ার প্রমাণ পেয়েছে তারা। এগুলো হলো হত্যাকাণ্ড, শারীরিক ও মানসিক ক্ষতি সাধন এবং একটি গোষ্ঠীর ধ্বংস নিশ্চিত করতে পারে এমন পরিস্থিতি সৃষ্টি করা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২৩ লাখ জনগোষ্ঠীর প্রায় সবাই বারবার বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, গাজায় আর কোনও নিরাপদ স্থান নেই।

এদিকে, ইসরায়েলি সরকারের দাবি, তাদের অভিযান হামাসকে নির্মূল করতেই সীমাবদ্ধ। তবে অ্যামনেস্টি বলেছে, জাতিগত গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্য স্পষ্টভাবে দেখা যায়।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ইতোমধ্যে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত চালিয়ে যাচ্ছে। অ্যামনেস্টি আদালতকে গণহত্যার অভিযোগও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।

/এসকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ