দক্ষিণ চীন সাগর নিয়ে দ্বন্দ্বে বেইজিংয়ের বিরুদ্ধে ম্যানিলার কূটনৈতিক প্রতিবাদ 

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭

চীনের বিরুদ্ধে আবারও কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ চীন সাগরে বুধবারের (৪ ডিসেম্বর) এক ঘটনায় পরদিন বৃহস্পতিবার এই পদক্ষেপ নিলো ম্যানিলা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

স্কারবোরো শোল ইস্যুতে বুধবার আবারও বিবাদে জড়িয়ে পড়ে চীন ও ফিলিপাইন। তারপরই এই আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিয়ে চলতি বছর বেইজিংয়ের বিরুদ্ধে ৬০তম বার কূটনৈতিক প্রতিবাদ জানালো ম্যানিলা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুসারে, ২০২২ সালে প্রেসিডেন্ট ফারডিন্যান্ড মার্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এটি ছিল ১৯৩তম। 

স্কারবোরো শোলসহ দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০ শতাংশে নিজেদের সার্বভৌমত্ব দাবি করে থাকে চীন। এই ইস্যুতে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের বিবাদ রয়েছে। ফিলিপাইনসহ অন্যান্য প্রতিবেশীদের দাবি, সমুদ্রে তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলেও হস্তক্ষেপ করছে চীন। 

২০১৬ সালে হেগের স্থায়ী সালিশি আদালত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবির কোনও আইনি ভিত্তি নেই বলে রায় দিয়েছিল। অবশ্য এই রায় প্রত্যাখান করেছে চীন।  

/এসকে/
সম্পর্কিত
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
সর্বশেষ খবর
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল 
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল 
সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাবুদকে
সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাবুদকে
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ