তুরস্ক ও গ্রিসের রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১১:২০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:২০

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিসের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) কিম্বারলি গুইলফয়েলকে মনোনীত করেছেন। তিনি ফক্স নিউজের সাবেক উপস্থাপক ও বর্তমানে রাজনৈতিক তহবিল সংগ্রাহক। এছাড়া তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে ২০১৬ সালে ট্রাম্পের উদ্বোধনী কমিটির চেয়ারম্যান টম ব্যারাককে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, অনেক বছর ধরে কিম্বারলি একজন ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র। প্রতিরক্ষা সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য ও অর্থনৈতিক উদ্ভাবনের মতো নানা বিষয়ে গ্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য তিনি পুরোপুরি উপযুক্ত।

কিম্বারলি গুইলফয়েল ২০২০ সালের ৩১ ডিসেম্বরে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। অবশ্য ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের ভিত্তিতে ট্রাম্প প্রশাসনে মনোনীত হিসেবে গুইলফয়েলই প্রথম মানুষ নন।

নভেম্বরে, ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারকে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি তিনি তার কনিষ্ঠ কন্যা টিফানি ট্রাম্পের শ্বশুর মাসাদ বুলোসকে আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগের পরিকল্পনা করেছেন।

তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে টম ব্যারাককে বেছে নিয়েছেন তিনি। টম তার দীর্ঘদিনের বন্ধু এবং একজন প্রাইভেট ইকুইটি এক্সিকিউটিভ। তার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এজেন্ট হিসেবে বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। ২০২২ সালে তিনি নয়টি অভিযোগ থেকে মুক্তি পান।

ট্রাম্প বলেছেন, টম একজন সম্মানিত ও অভিজ্ঞ ব্যক্তি। এই পদে তার নিয়োগ যথাযথ হবে বলে ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম