কপ-১৬ সম্মেলন শেষে রিয়াদে গৃহীত ৩৯ সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭

জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের (ইউএনসিসিডি) কনফারেন্স অব দ্য পার্টির (কপ-১৬) সম্মেলন শনিবার (১৪ ডিসেম্বর) রিয়াদে শেষ হয়েছে। খরা বিষয়ে একটি প্রক্রিয়াগত সিদ্ধান্তসহ সম্মেলনে মোট ৩৯টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে। 

‘আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এই সম্মেলন ছিল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আয়োজিত প্রথম ইউএনসিসিডি কপ।

সম্মেলনের শেষ দিন খরা মোকাবিলার কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। তবে কপ১৬-এর অগ্রগতির ভিত্তিতে আলোচনা চালিয়ে যাওয়ার ও ২০২৬ সালে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য কপ১৭-এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে একমত হয়েছেন প্রতিনিধিরা।

সম্মেলনের পুরো সময় জুড়ে বিভিন্ন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ১০টি সাইডলাইন বৈঠকের আয়োজন করেছে চায়না প্যাভিলিয়ন অংশগ্রহণকারীরা। এছাড়া, এটি বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের মাধ্যমে মরুকরণের বিরুদ্ধে লড়াইয়ে চীনের কয়েক দশকের দীর্ঘ প্রচেষ্টা ও অভিজ্ঞতা প্রদর্শন করে।

সম্মেলনে রিয়াদ গ্লোবাল ড্রট রেজিলিয়েন্স পার্টনারশিপের মতো নতুন উদ্যোগ চালু হয়েছে, যা ৮০টি দুর্বল দেশকে খরার বিরুদ্ধে স্থিতিশীলতা গড়ে তুলতে এক হাজার ২১৫ কোটি মার্কিন ডলার সহায়তা নিশ্চিত করেছে।

সমাপনী অধিবেশনে ইউএনসিসিডি’র নির্বাহী সচিব ইব্রাহিম থিয়াও বলেন, খরা মোকাবিলার সেরা পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে আরও সময় প্রয়োজন। তিনি আরও বলেন, কপ১৬-এর মাধ্যমে ভূমি ও খরা বিষয়ক আলোচনাকে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, খাদ্য নিরাপত্তা, অভিবাসন ও বৈশ্বিক নিরাপত্তার মতো আন্তঃসম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে। 

তিনি বলেন, কপ১৬-এ গৃহীত ৩৯টি সিদ্ধান্ত বিশ্বের সব সরকারের পাশাপাশি বেসরকারি খাত, আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের