পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৫, ০৯:১৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:১৬

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার (১ জানুয়ারি) জানিয়েছেন। প্রায়শই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকারের কট্টরপন্থী সদস্যদের বিরুদ্ধে নিজস্ব মতামত প্রকাশ করা নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিভিশনে দেওয়া একটি বিবৃতিতে গ্যালান্ট বলেছেন,যুদ্ধক্ষেত্রের মতো জনসেবার ক্ষেত্রেও মাঝেমধ্যে স্থির হয়ে পরিস্থিতি মূল্যায়ন করা ও লক্ষ্য অর্জনের জন্য একটি দিক বেছে নেওয়া প্রয়োজন।

গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে গ্যালান্টকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি।

প্রায়ই নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী ও ধর্মীয় দলের জোটের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তেন গ্যালান্ট।এর মধ্যে ছিল আল্ট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষদের জন্য সামরিক সেবার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার মতো একটি বিতর্কিত বিষয়।

২০২৩ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর উদ্দেশ্যে গৃহীত একটি বিতর্কিত সরকারী পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানানোর পর  গ্যালান্টকে বরখাস্ত করেন নেতানিয়াহু। এতে গণবিক্ষোভ শুরু হয় ও নেতানিয়াহু তার সিদ্ধান্ত প্রত্যাহার করেন।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্যালান্ট, নেতানিয়াহু ও এক হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অবশ্য এই পরোয়ানা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের