ফেসবুকে ভুয়া লাইক কেনার অভিযোগ অস্বীকার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৬, ১৭:২৫আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৭:৩১

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন (৬৩) তার ফেসবুক পেজের জন্য ভুয়া লাইক কেনার অভিযোগ অস্বীকার করেছেন। কেবল গত সেপ্টেম্বর মাসেই হুন সেনের ফেসবুক পেজে ৩০ লাখ লাইক পড়ে।

অস্বাভাবিক হারে এমন লাইক বৃদ্ধির পর কম্বোডিয়ার নির্বাসিত বিরোধী নেতা স্যাম রেইনসি অভিযোগ করেছেন, হুন সেন তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিদেশিদের ভাড়া করছেন।

কম্বোডিয়ার একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, হুন সেনের ফেসবুক পেজে যত লাইক পড়েছে তার অর্ধেকই এসেছে কম্বোডিয়ার বাইরে থেকে, বিশেষ করে ভারত থেকে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

প্রধানমন্ত্রী হুন সেন অবশ্য বলেছেন, আমি ঠিক জানি না এত লাইক কোথা থেকে আসছে। তবে ভারত এবং অন্য দেশের মানুষ যদি তাকে ভালো মনে করে লাইক দেন তাতে আমি খুশি।

বিরোধী নেতা স্যাম রেইনসি বলেন, 'ভারতে লাইক কিনতে পারলে আমি তার চেয়েও বেশি শক্ত অবস্থানে থাকতাম। তারপরও আমি খুশি এটা ভেবে যে, ভারতসহ অন্যান্য দেশের লোকজন অন্তত হান সেনকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতিটুকু দিয়েছেন।' সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম