ব্লিঙ্কেনের দ. কোরিয়া সফরের সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উ. কোরিয়া 

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৫, ১৪:২৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:২৮

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দক্ষিণ কোরিয়া সফরের সময় একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার (৬ জানুয়ারি) সাগরে নিক্ষিপ্ত এই অস্ত্রটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোকের সঙ্গে ব্লিঙ্কেনের সাক্ষাতের কিছুক্ষণ পরেই স্থানীয় সময় দুপুরের দিকে (আন্তর্জাতিক সময় ৩টা) পূর্ব দিক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। 

আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অটল নিরাপত্তা অঙ্গীকার ও উত্তর কোরিয়ার উসকানির বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা বজায় রাখার বিষয়ে কথা হয়েছে ব্লিঙ্কেন ও সাং-মোকের মধ্যে। 
গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে ১৪ ডিসেম্বর অভিশংসিত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্থলাভিষিক্ত হয়েছেন চোই সাং-মোক। 

এর ঠিক দুমাস আগে গত ৫ নভেম্বর অন্তত সাতটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পিয়ংইয়ং। মাঝের দিনগুলোয় বিরতি দিয়ে ব্লিঙ্কেনের সফরের সময়ই আবার ক্ষমতা প্রদর্শন করলো তারা। 

উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের প্রকৃতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে উত্তর কোরিয়ার গত বছরের আইআরবিএম পরীক্ষায় কঠিন-জ্বালানি ও হাইপারসনিক গ্লাইড ভেহিকল সম্বলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। পিয়ংইয়ংয়ের দাবি সত্যি হলে, এই ক্ষেপণাস্ত্র অন্য দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।  

সব পাল্লার ক্ষেপণাস্ত্রেই কঠিন জ্বালানি ব্যবহারের পথে রয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এই ধরনের জ্বালানি ব্যবহারের সুবিধা হলো, উৎক্ষেপণের ঠিক আগে আগে ক্ষেপণাস্ত্রে জ্বালানি পোরার প্রয়োজনীয়তা নেই। এছাড়া, এগুলো তরল জ্বালানি সম্বলিত ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি টেকসই, প্রতিপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম, অপারেট করা তুলনামূলক সহজ।  

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের