গাজায় যুদ্ধবিরতি

৩ জিম্মিকে হস্তান্তর করলো হামাস, মুক্তি পেতে যাচ্ছেন শতাধিক ফিলিস্তিনি 

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৪১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮

গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রথম ধাপে ৩৩ জনকে মুক্তির তৃতীয় দফায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাদের ছেড়ে দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন ১১০ জন ফিলিস্তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তৃতীয় দফায় ইসরায়েলি নারী সেনা আগাম বেরজের, বেসামরিক নারী আরবেল ইয়েহুদ এবং ৮০ বছরের প্রবীণ গাদি মোসেসকে ছেড়ে দেওয়া হয়।

বেরজেরকে সবুজাভ ইউনিফর্ম পরা অবস্থায় গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ার ধ্বংসপ্রাপ্ত ভবনের মাঝ দিয়ে হাঁটিয়ে এনে মানবাধিকার সংস্থা রেড ক্রসের কাছে তুলে দেওয়া হয়।

হামাসের মিত্র গোষ্ঠী আরেক সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা অস্ত্রধারীদের মাঝে দাঁড়িয়ে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করছেন ইয়েহুদ ও মোসেস।

একই দিনের পরবর্তী এক সময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে ইসরায়েল। তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৩০ জনের সঙ্গে আছেন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর দায়ে দোষী সাব্যস্ত কয়েকজন ব্যক্তি। মুক্তির পর তাদের পশ্চিম তীর বা গাজায় নিয়ে যাওয়া হবে।

৭ অক্টোবরের হামলায় থাইল্যান্ডের পাঁচ জন নাগরিককেও জিম্মি করেছিল হামাস। ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক এক চুক্তির আওতায় তাদেরও ছেড়ে দেওয়া হবে।  

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী